করোনায় মৃতদের নির্ভয়ে শরয়ী নিয়মে দাফন করুন: ডা. জাফরুল্লাহ চৌধুরী

ইসলাম টাইমস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু হলে নির্ভয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী দাফন-কাফন করুন। অন্যেরাও নির্ভয়ে নিজ নিজ ধর্মের নিয়মানুযায়ী সৎকার করুন। কারণ মৃত ব্যক্তির শরীরে করোনাভাইরাস বাঁচতে পারে না, তার বৃদ্ধিও হয় না।

সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনায় মৃত ব্যক্তির শরীর থেকে অন্য কোন ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমিত হয় না। মৃত ব্যক্তিকে ধর্মীয় মতে সাবান দিয়ে গোসল করালে করোনার প্রসার বন্ধ হয়।

পূর্ববর্তি সংবাদআল্লাহর রহমত কামনায় টিভিতে অশ্লীল অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর
পরবর্তি সংবাদকোয়ারেন্টাইন: ভয়ঙ্কর সতর্কতার একটি রূপ