পরিস্থিতি অনুযায়ী সরকার পদক্ষেপ নেবে: স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতি আগামীতে যেরকম হবে সরকার সেভাবেই বুঝেশোনে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, করোনায় আক্রান্তের হার এভাবে বৃদ্ধি পেতে থাকলে আরো দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজও বর্তমানে চলমান রয়েছে।

 

তিনি বলেন, করোনায় যে হারে প্রতিদিন রোগী বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষ অধিক সচেতন না হলে সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে যাবে। এ কারণে করোনা মোকাবেলায় দেশের মানুষকে আরো বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।

অনুষ্ঠানে চায়না রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো ভ্যাকসিন আবিষ্কার হলে তা সবার আগে বাংলাদেশ পাবে বলে নিশ্চিত করে বক্তব্য রাখেন।

পূর্ববর্তি সংবাদজীবন-জীবিকার সংকটে মধ্যবিত্ত: শহর ছেড়ে গাঁয়ের পথে অনেকে
পরবর্তি সংবাদওয়াসার পানির দাম ২৫ শতাংশ বাড়ানো যাবে না: হাইকোর্ট