সরকার খালেদা জিয়ার জীবন গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে : রিজভী

ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করে বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানান রিজভী।

তিনি বলেন, দলীয় নেত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে বুধবার আদালতে হাজির হতে পারেননি। নজীরবিহীনভাবে তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে আটকে রাখা হয়েছে। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লেও সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না।

এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তৈমুর আলম খন্দকার, অধ্যাপিকা সাহিদা রফিক, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, শামীমুর রহমান শামীম, নেওয়াজ হালিমা আরলি, বিলকিস ইসলাম শিরিন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদদুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদহজে অনিয়ম : যে ৩৭ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিলো ধর্ম মন্ত্রণালয়