কুড়িলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী কুড়িলে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে কুড়িল নিকুঞ্জ-১ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আবদুল মোন্নাফ মিয়া বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফ্লাইওভারে ওঠার সময় হঠাৎ রেলিংয়ে লেগে মোটরসাইকেলসহ পড়ে যায় চালক। এসময় পেছনে থাকা একটি বাস ওই মোটরসাইকেল চালকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসের যাত্রীরা উত্তেজিত হয়ে উঠলে চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শী কয়েকজন মিলে দুর্ঘটনার শিকার ব্যক্তিকে প্বার্শবর্তী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রিজুয়ান সংবাদ মাধ্যমকে জানান, ঘাতক বাস ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হবে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদকেন হারিয়ে যাচ্ছে কিশোরদের আদব-কায়দা : কী বলেন আলেমরা?
পরবর্তি সংবাদগাংনীতে সেপটিক ট্যাংক থেকে নারীর কঙ্কাল উদ্ধার