আনসার ভিডিপির ৩৯তম জাতীয় সমাবেশ, গাজীপুর গিয়েছেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দিতে গাজীপুরের কালিয়াকৈর গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পৌছান তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপু‌রের আনসার ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুচকাওয়াজ শেষে বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তি সংবাদট্রাম্পকে ‌‘ইডিয়ট’ বললেন রুহানি
পরবর্তি সংবাদপ্রশ্নপত্রের ভুলের জন্য যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা বাতিল