নেত্রকোনায় ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি

ইসলাম টাইমস ডেস্ক: মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঢল ও পাঁচ দিনের টানা বৃষ্টিতে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ১২টি ইউনিয়নের শতাধিক গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনসহ উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন।

বন্যার্তদের চিকিৎসাসেবা দিতে জেলার চিকিৎসকসহ স্বাস্থ্যসহকারীদের ছুটি বাতিল করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ২০ মেট্রিক টন চাল ও ছয়শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এগুলো বিতরণও শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সব বিভাগের কর্মকর্তাদের বন্যা মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে। তবে ত্রাণ ঠিকমতো পাচ্ছেন না বলে অভিযোগ করছেন দুর্গতরা।

কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বাসিন্দা জাবেদ আহমদ ইসলঅম টাইমসকে বলেন,‘আমাদের গ্রামের রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে গেছে এবং হুমকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি।’

পূর্ববর্তি সংবাদ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, আহত ২৫
পরবর্তি সংবাদবজ্রপাতে সারা দেশে নারী, শিশুসহ ১৪ জনের মৃত্যু