ভারতের ৪৯ বিশিষ্টজনের মন্তব্য, ‘জয় শ্রী রাম’ এখন ‘রণনাদে’ পরিণত হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: ভারত জুড়ে ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে মুসলমাদের গণপিটুনির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দিলেন আদুর গোপালকৃষ্ণ, শ্যাম বেনেগাল, মণি রত্মম, অনুরাগ কাশ্যম, অপর্ণা সেনসহ ৪৯ জন খ্যাতনামা বুদ্ধিজীবী।

চিঠিতে ‘জয় শ্রী রাম’ এই স্লোগানটি এখন ‘ওয়ার ক্রাই’ (রণনাদ) এ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ভারতের এই বিশিষ্ট বুদ্ধিজীবীরা।

চিঠিতে ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়ে বাড়াবাড়িরও অভিযোগ এনে তারা বলেছেন, ‘রাম হল সংখ্যাগুরু সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র, তাই রামের নাম কলুষিত করা বন্ধ হোক। তাদের সকলেরই অভিমত, এই স্লোগানটি এখন ‘ওয়ার ক্রাই’ (রণনাদ) এ পরিণত হয়েছে।

গত ২৩ জুলাই মোদিকে উদ্দেশে করে লেখা চিঠিতে বুদ্ধিজীবীরা একজোট হয়ে লেখেন ‘সাম্প্রতিক সময়ে আমাদের এই প্রিয় দেশে একাধিক দুঃখজনক ঘটনা ঘটে চলেছে, যা দেখে শান্তি প্রিয় ও গর্বিত ভারতীয় হিসেবে আমরা খুবই উদ্বিগ্ন।

আমাদের সংবিধানই বলে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রাষ্ট্র-যেখানে সমস্ত ধর্ম, জাতি, লিঙ্গ, বর্ণের মানুষই সমান। তাই সংবিধান অনুযায়ী প্রতিটি ভারতবাসীর সমান অধিকার সুনিশ্চিত করতে হবে। সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম এই সময়

পূর্ববর্তি সংবাদইসকনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত
পরবর্তি সংবাদএই আতঙ্ক কবে থামবে?