বিএনপি সাংসদ হারুন অর রশিদের ৫ বছরের কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।

শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম বলেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি হারুন অর রশিদকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তি সংবাদকাফন-দাফন
পরবর্তি সংবাদমাদক ব্যবসার দায়ে বরিশালে এসআই-এর ৫ বছর সশ্রম কারাদণ্ড