মোদির মুখে শান্তি বজায় রাখার আর্জি!

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের ক্ষমতাসীন সরকারি দল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক সংসদের উভয়কক্ষে পাশ করানো বিতর্কিত সাম্প্রদায়িক নাগরিকত্ব বিলের প্রতিবাদে চলমান আন্দোলনে শান্তি বজায় রাখার আর্জি জানালেন দেশটির প্রধানমন্ত্রী গুজরাটের সেই মোদি।

বিতর্কিত মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে। এমনকি পুলিশের গুলিতে ব্যাপক হতাহত এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। তা নিয়ে সোমবার মুখ খোলেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ‘হিংসাত্মক’ প্রতিবাদ দুর্ভাগ্যজনক।  আলাপ-আলোচনা এবং মতপার্থক্য গণতন্ত্রের অঙ্গ। সরকারি সম্পত্তি নষ্ট এবং জনজীবন বিপর্যস্ত করে তোলা কখনওই আমাদের আদর্শ নয়।

মোদির কথায়, ‘‘উভয় কক্ষের সমর্থনেই সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনেই সংসদে ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ ২০১৯ পাশ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংসদদের একটা বড় অংশ একে সমর্থন করেছেন। এই আইন ভারতের শতাব্দী প্রাচীন গ্রহণযোগ্যতা, সামাজিক ঐক্য, সহানুভূতি এবং সৌভ্রাতৃত্বের সংস্কৃতিকেই প্রতিফলিত করে।’’

পূর্ববর্তি সংবাদআইএফ একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হল মোবাইল ব্যাংকিং বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠান
পরবর্তি সংবাদরাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা: ‘পাকবাহিনীর ভুল’ বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী