মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তে জাতিসংঘে বাজেট পাশ

ইসলাম টাইমস ডেস্ক: রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানো মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তে তহবিল বরাদ্দ করে বাজেট গৃহীত হয়েছে জাতিসংঘে। সিরিয়া ও মিয়ানমারে যুদ্ধাপরাধের তদন্তে ২০২০ সালের জন্য ৩০৭ কোটি ডলারের এই বাজেট নির্ধারণ করেছে জাতিসংঘ।

বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়ে বলছে, ২০১৯ সালের ২৯০ কোটি ডলারের বাজেটের চেয়ে এই বাজেটে স্বল্প পরিমাণে অর্থ বৃদ্ধি করা হয়েছে। কূটনীতিকদের মতে, বাজেটের আকার বৃদ্ধির কারণ হলো জাতিসংঘ সচিবালয়ে অতিরিক্ত মিশন পরিচালনা করা, মুদ্রাস্ফীতি ও মুদ্রা বিনিময় হারে সমন্বয়। এর আওতায় রয়েছে ইয়েমেনে একটি পর্যবেক্ষক মিশন পরিচালনা করা, হাইতিতে প্রতিষ্ঠা করা একটি রাজনৈতিক মিশন, ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের তদন্ত করা এবং ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দমনপীড়নের তদন্ত করা।

প্রথমবারের মতো সিরিয়া ও মিয়ানমারের বিষয়ে তদন্তে বাজেট ধরা হয়েছে। আগে এ খাতে অর্থায়ন হতো স্বেচ্ছাসেবী অনুদানকারীদের কাছ থেকে। কিন্তু ২০২০ সালে এসব অনুদান সরাসরি যুক্ত হবে জাতিসংঘ সচিবালায়ের বাজেটে।

পূর্ববর্তি সংবাদসোমালিয়ায় গাড়িবোমা হামলা : নিহত ৬১, আহত ৯০
পরবর্তি সংবাদনাঙ্গলকোটে মসজিদের জমি দখলের চেষ্টা, প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানি