ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলমানদের অতি সমাদারের ‘অভিযোগ’ তুলে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা সকালে নামাজ পড়েন ও বিকেলে পূজা দেন বলে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি ইন্ডোরে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এমন কটাক্ষ মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে জি নিউজ।
দিলীপ কটাক্ষ করে বলেন, রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। সবাই জানে মমতা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি শুরু করেছেন। সম্প্রতি রাজ্যে পাস হওয়া বাজেটের দিকে ইঙ্গিত করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ইমাম, মোয়াজ্জেম ভাতা থেকে সংবিধান অবজ্ঞা করে মুসলিমদের ওবিসি শ্রেণিতে সংরক্ষণ দিয়েছেন মমতা।
















