ইসলাম টাইমস ডেস্ক: ভিসা হওয়া পরও বাংলাদেশের প্রায় ১০ হাজার ওমরাহ যাত্রীর মক্কা গমন আটকে গেল। সৌদি সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশের প্রায় ৫০ কোটি টাকা বলে জানিয়েছেন এজেন্সি মালিকরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এমন তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। যে কারণে এ সব ওমরাহ যাত্রীর ভিসা আটকে গেছে।’
বৃহস্পতিবার এ সংক্রান্ত সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করা হয়। সে নোটিশে বলা হয়েছে, ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদির সরকার।
এ বিষয়ে একটি টুইটও করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে লেখা হয়েছে, ‘সৌদি আরবে করোনাভাইরাস প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশহিসেবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।’
এ প্রসঙ্গে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২০’ ঘোষণার সংবাদ সম্মেলনে হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘আটকে পড়া ওমরাহ যাত্রীদের বিষয়ে সকালে সৌদি দূতবাসের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে দূতাবাস যাদের ভিসা আছে তাদের ব্যাপারেও কিছু বলতে পারেনি।
















