ইসলাম টাইমস ডেস্ক: বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস থেকে আত্মরক্ষা পেতে হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে পানি এবং সাবান বেশি কার্যকর।
চীনের ওহান শহর থেকে বিশ্বজুড়ে ১৫১ টি দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫৭২,১৬৭ জন সংক্রামিত হয়েছে। এবং সারা বিশ্বে ৬,৪৫৬ জন এই রোগের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।বিশ্বব্যাপী এই মহামারী রোধে চিকিৎসকরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করার কথা বলছেন। এর মধ্যে একটি হলো বারবার ভালোভাবে হাত ধোয়া। এবং উত্তম পদ্ধতিতে স্যানিটাইজার হাতে ঘষা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে, আপনি যদি করোনা ভাইরাস এড়াতে চান তবে আপনাকে সাবান বা পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে নিতে হবে। এবং সর্দি-কাশিতে আক্রান্ত লোকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।হাঁচিজনিত কারণে করোনা ভাইরাস একজন থেকে অন্যজনের মাঝে সংক্রামিত হওয়ার সম্ভবনা থাকে।
ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে বিশেষজ্ঞরা বলছেন, হাত পরিষ্কারের জন্য হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে পানি এবং সাবান বেশি কার্যকর। তারা বলেন, স্যানিটাইজার আমাদের হাতের জীবাণু সাবান বা হ্যান্ডওয়াশের মতো অপসারণ করতে পারে না।
চিকিৎসকরা বলেন, আপনি যদি ভ্রমণ করেন তবে আপনি আপনার হাত পরিষ্কারের জন্য স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। কারণ ভ্রমণের সময় পানি এবং সাবান কাছে থাকে না। তবে আপনি যদি বাড়িতে বা এমন কোনও জায়গায় থাকেন যেখানে আপনার কাছে সাবান ও পানি থাকে তাহলে আপনার হাত ধোয়ার ক্ষেত্রে সাবান ব্যবহার করাই অধিক কার্যকরী।
তারা আরো বলেন, যদি কোন রোগীর কাছে যান বা কোন কিছু স্পর্শ করেন, এর আগে সাবান দিয়ে আপনার হাত ধুয়ে নেওয়া একান্ত কর্তব্য। তারা একথাও বলেন, কিছু কোম্পানির স্যানিটাইজার ভালো। যা আমাদের হাত থেকে সমস্ত জীবাণু নির্মূল করতে সক্ষম। তবে কিছু অনুন্নত স্যানিটাইজার রয়েছে যা জীবাণু পুরোপুরি নির্মূল করে না।
স্যানিটাইজার ব্যবহার করার সময় কিছু বিষয় মনে রাখা উচিত, স্যানিটাইজার ব্যবহারের আগে অবশ্যই আপনার হাত শুকনো হতে হবে। স্যানিটাইজার ব্যবহারের পরে হাত ধোবেন না। আপনি যখন স্যানিটাইজার ব্যবহার করবেন, তখন লক্ষণীয় হলো, অবশ্যই আপনার হাত যেন সেটা ভালভাবে শোষে নেয়।
ডেইলি জং অবলম্বনে: ফয়জুর রহমান শেখ
















