চলতি অর্থবছরে এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে: এডিবি

ইসলাম টাইমস ডেস্ক: চলতি অর্থবছরে এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

করোনা ভাইরাসের ফলে বাংলাদেশে লক ডাউন চলছে। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে প্রবৃদ্ধি কমছে। তারপরও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রবৃদ্ধি শক্তিশালী বলে মন্তব্য করেছে এডিবি।

শুক্রবার (৩ এপ্রিল) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ২ দশমিক ৩ শতাংশ, ভারতে ৪ শতাংশ, ভিয়েতনামে ৪ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। পূর্ব এশিয়ার দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেছে এডিবি।

২০২০ সালে রাজনৈতিক স্থিতিশীলতা, নিয়ন্ত্রিত গ্রাহক এবং বিনিয়োগের আস্থা, রফতানি ও আমদানি এবং আর্থিক সংস্থান পুনরুদ্ধার, কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সম্প্রসারণ নীতি এবং অনুকূল আবহাওয়ার কয়েকটি অনুমানের ওপরে ভর করেই ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে।

পূর্ববর্তি সংবাদকরোনা: ২৫ দেশকে জরুরি সহায়তায় ১৯০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
পরবর্তি সংবাদগণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী