একদিনে সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে আজ। গত ২৪ ঘন্টায় নতুন ২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন এবং মোট মারা গেছেন ৩৪৯ জন।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৭ লাখ ১৩ হাজার ০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ১৫ হাজার ১৭৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ লাখ ৬৩ হাজার ৩৮১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন।

পূর্ববর্তি সংবাদসরকারের ত্রাণ বিতরণে চরম জালিয়াতি হচ্ছে: রিজভী
পরবর্তি সংবাদসবাইকে নিজ অবস্থানে থেকে ঈদের ছুটি কাটানোর অনুরোধ ওবায়দুল কাদেরের