ইসলাম টাইমস ডেস্ক: সারা দেশে বাস চলাচলের দ্বিতীয় দিনেই বেড়েছে যাত্রীর চাপ। তাই স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হলেও অনেক ক্ষেত্রেই সেটি ঠিক রাখা সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার (২ জুন) ভোর থেকেই ছেড়েছে দূরপাল্লা ও আঞ্চলিক রুটের বাস। কিন্তু, নামমাত্র শারীরিক দূরত্ব মেনে চলার চেষ্টা ও একই সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।
ফেরিঘাটেও বেড়েছে আগের চেয়ে পরিবহন ও যাত্রীর চাপ। বরিশাল সদর নৌ পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তিন ফুট যাত্রী দূরত্ব বজায় থাকছে না বেশিরভাগ লঞ্চে। মানা হচ্ছে না স্বাস্থ্য বিধিও।
এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। টিকিটও বিক্রি হয়েছে, সব।
তবে যাত্রী কম থাকায়; বিমান বাংলাদেশের আজকের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যদিও চলছে, ইউএস বাংলা ও নভো-এয়ারের সব ফ্লাইট।
আরো পড়ুন: ইতিহাসের দীর্ঘতম ছুটি শেষে স্বরূপে ফিরছে রাজধানী
















