স্বাস্থ্য খাতে সরকারের চরম অবহেলার কারণে বাংলাদেশের এই করুণ দশা: ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য খাতে সরকারের চরম অবহেলা করার কারণে আজকে বাংলাদেশের সবচেয়ে করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই এবং সরকারের পক্ষ থেকে এ অধিদফতরে যারা আছেন তারা একেক সময় একেক রকম কথা বলছেন।

রোববার দুপুরে এক ভার্চুয়াল মিটিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, কোভিড-১৯ এ সারা বিশ্বে পাঁচ লাখের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং আমাদের দেশের লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। সরকারি হিসাব মতে, প্রায় দুই হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো তারা দেশে রেড জোন, ইয়োলো জোন এবং গ্রিন জোন করা হবে। ঢাকা শহরকে গ্রীন জোন করে কতগুলো অঞ্চলকে ভাগ করা হয়েছে এবং সেগুলোতে তারা কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করবেন। কিন্তু একমাত্র পূর্ব রাজাবাজার ছাড়া সেটা কোথাও হয়েছে বলে আমার জানা নেই।

তিনি আরো বলেন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র গতকাল বলেছেন, কালবিলম্ব না করে এখনি অঞ্চলভিত্তিক ব্যবস্থা নেয়া প্রয়োজন। আমার মনে হয় সরকার জানেও না তারা কি করবেন, কি করতে চাচ্ছেন।

বিএনপি মহাসচিব বলেন, এই বৈশ্বিক পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর যে একটা গাইডলাইন দিবে সেটাও তারা দিতে পারছে না।

পূর্ববর্তি সংবাদভারতে একদিনে প্রায় ২০ হাজার জনের করোনা শনাক্ত
পরবর্তি সংবাদকরোনা চিকিৎসায় ধনী-গরিব বিভাজন না করার আহ্বান ওবায়দুল কাদেরের