ইসলাম টাইমস ডেস্ক: ওষুধ ব্যবসার আড়ালে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন ফার্মেসিতে চলছে মাদক বিক্রি। অভিযোগ পেয়ে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, ট্যাপেন্টাডল নামের ওষুধ গুঁড়ো করে মরণনেশা ইয়াবার পরিবর্তে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেবন করে আসছে। আর এসব ওষুধ কিছু অসাধু ফার্মেসি ব্যবসায়ী চড়া দামে বিক্রি করে করছেন। এমন গোপন সংবাদের আশুলিয়ার গনকবাড়ী এলাকায় জিয়া ড্রাগ হাউজ-২ নামে একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসির থেকে অবৈধ ৩১৬ পিস ট্যাপেন্টাডল ওষুধসহ নাঈম ইসলাম (২১), আবু বক্কর (২১) ও নুর নবী (২২)। তারা তিনজনই ওই দোকানের কর্মচারী।
এছাড়া সাভারের হারুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৩২ পিস বিয়ারের ক্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতাদের কাছে বিয়ার ক্যান ও অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল বিক্রি আসছে। র্যাব অভিযান চালিয়ে সাভার ও আশুলিয়া থেকে পাঁচ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
















